ফুলটি ঝরে গেছে রে

Rabindranath Tagore

ফুলটি ঝরে গেছে রে।
বুঝি সে উষার আলো উষার দেশে চলে গেছে।

শুধু সে পাখিটি মুদিয়া আঁখিটি
সারাদিন একলা বসে গান গাহিতেছে।
প্রতিদিন দেখত যারে আর তো তারে দেখতে না পায়—
তবু সে নিত্যি আসে গাছের শাখে, সেইখেনেতেই বসে থাকে,
সারা দিন সেই গানটি গায়সন্ধ্যা হলে কোথায় চলে যায়।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).