ফুল বলে, ধন্য আমি মাটির ’পরে

Rabindranath Tagore

ফুল বলে, ধন্য আমি মাটির ’পরে,
দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে॥
জন্ম নিয়েছি ধূলিতেদয়া করে দাও ভুলিতে,
নাই ধূলি মোর অন্তরে॥
নয়ন তোমার নত করো,
দলগুলি কাঁপে থরোথরো।
চরণপরশ দিয়ো দিয়ো,ধূলির ধনকে করো স্বর্গীয়—
ধরার প্রণাম আমিতোমার তরে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).