ফিরেফিরে আমায় মিছে ডাকো স্বামী

Rabindranath Tagore

ফিরেফিরে আমায় মিছে ডাকো স্বামী—
সময় হল বিদায় নেব আমি।
অপমানে যার সাজায় চিতা
সে যেবাহির হয়ে এল অগ্নিজিতা।
রাজাসনের কঠিন অসম্মানে
ধরা দিবে না সে যে মুক্তিকামী।
আমায়মাটি নেবে আঁচল পেতে
বিশ্বজনের চোখের আড়ালেতে,
তুমি থাকো সোনার সীতার অনুগামী।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).