ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল মাটির টানে
ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল মাটির টানে— যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। যারবুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে, ডাক দিল যে গানে গানে। দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা, জন্মমরণ তারি হাতের অলখ সুতোয় গাঁথা। ওরহৃদয়-গলা জলের ধারা সাগর-পানে আত্মহারা রে প্রাণের বাণী বয়ে আনে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).