ফিরবে না তা জানি, তা জানি
ফিরবে না তা জানি, তা জানি— আহা,তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি। গাঁথবে না মালা জানি মনে, আহা,তবু ধরুক মুকুল আমার বকুলবনে প্রাণেওই পরশের পিয়াস আনি। কোথায় তুমি পথভোলা, তবুথাক্-না আমার দুয়ার খোলা। রাত্রি আমার গীতহীনা, আহা,তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা— তারেঘিরে ফিরুক কাঙাল বাণী।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).