ফেলে রাখলেই কি পড়ে রবেও অবোধ
ফেলে রাখলেই কি পড়ে রবেও অবোধ। যে তার দাম জানে সে কুড়িয়ে লবেও অবোধ॥ ও যে কোন্ রতন তা দেখ্-না ভাবি,ওর ’পরে কি ধুলোর দাবি? ও হারিয়ে গেলে তাঁরি গলার হার গাঁথা যে ব্যর্থ হবে॥ ওর খোঁজ পড়েছে জানিস নে তা? তাই দূত বেরোল হেথা সেথা। যারে করলি হেলা সবাই মিলিআদর যে তার বাড়িয়ে দিলি— যারে দরদ দিলি তার ব্যথা কি সেই দরদীর প্রাণে সবে?
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).