এতদিন পরে, সখী, সত্য সে কি হেথা ফিরে
এতদিন পরে, সখী, সত্য সে কি হেথা ফিরে এল। দীনবেশে ম্লানমুখেকেমনে অভাগিনী যাবে তার কাছে সখী রে। শরীর হয়েছে ক্ষীণ, নয়ন জ্যোতিহীন— সবই গেছে কিছু নাই— রূপ নাই, হাসি নাই— সুখ নাই, আশা নাই— সে আমি আর আমি নাই— যদি চেনে সে মোরে তা হলে কী হবে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).