এত আলো জ্বালিয়েছ এই গগনে
এত আলো জ্বালিয়েছ এই গগনে কী উৎসবের লগনে। সব আলোটি কেমন ক’রে ফেল আমার মুখের ’পরে, তুমি আপনি থাকো আলোর পিছনে। প্রেমটি যেদিন জ্বালি হৃদয়-গগনে কী উৎসবের লগনে সব আলো তার কেমন ক’রে পড়ে তোমার মুখের ’পরে, আমি আপনি পড়ি আলোর পিছনে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).