এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে

Rabindranath Tagore

এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে।
চিত্ত বিকাশিবে চরণ ঘিরে।
বিরহতরঙ্গে অকূলে সে দোলে
দিবাযামিনী আকুল সমীরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).