এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে
এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে— বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে। এসো হে গিরিশিখর চুমি ছায়ায় ঘিরি কাননভূমি, গগন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে। ব্যথিয়া উঠে নীপের বন পুলক-ভরা ফুলে, উছলি উঠে কলরোদন নদীর কূলে কূলে। এসো হে এসো হৃদয়-ভরা, এসো হে এসো পিপাসাহরা, এসো হে আঁখি-শীতলকরা, ঘনায়ে এসে মনে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).