এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি

Rabindranath Tagore

এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
বিজন ঘরের কোণে, এসো গো।
নামিল শ্রাবণসন্ধ্যা,কালো ছায়া ঘনায় বনে বনে।
আনো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায়যূথীমালিকার মৃদু গন্ধে—
নীলবসন-অঞ্চল-ছায়া
সুখরজনী-সম মেলুক মনে
হারিয়ে গেছে মোর বাঁশি,
আমিকোন্ সুরে ডাকি তোমারে।
পথে চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি

শুনিতে পাও কি তাহার বাণী—
কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).