এসো এসোওগো শ্যামছায়াঘন দিন,এসো এসো
এসো এসোওগো শ্যামছায়াঘন দিন,এসো এসো। আনো জানো তব মল্লারমন্দ্রিত বীন॥ বীণা বাজুক রমকি ঝমকি, বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকিচমকি। নবনীপকুঞ্জনিভৃতেকিশলয়মৰ্মরগীতে— মঞ্জীর বাজুক রিন-রিন রিন-রিন॥ নৃত্যতরঙ্গিত তটিনী বর্ষণনন্দিত নটিনী— আনন্দিত নটিনী, চলো চলো কূল উচ্ছলিয়া কলো-কলো-কলো কল্লোলিয়া। তীরে তীরে বাজুক অন্ধকারে ঝিল্লির ঝঙ্কার ঝিন্-ঝিন-ঝিন-ইন।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).