এসো এসোওগো শ্যামছায়াঘন দিন,এসো এসো

Rabindranath Tagore

এসো এসোওগো শ্যামছায়াঘন দিন,এসো এসো।
আনো জানো তব মল্লারমন্দ্রিত বীন॥
বীণা বাজুক রমকি ঝমকি,
বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকিচমকি।
নবনীপকুঞ্জনিভৃতেকিশলয়মৰ্মরগীতে—
মঞ্জীর বাজুক রিন-রিন রিন-রিন॥
নৃত্যতরঙ্গিত তটিনী বর্ষণনন্দিত নটিনী— আনন্দিত নটিনী,
চলো চলো কূল উচ্ছলিয়া কলো-কলো-কলো কল্লোলিয়া।
তীরে তীরে বাজুক অন্ধকারে ঝিল্লির ঝঙ্কার ঝিন্‌-ঝিন-ঝিন-ইন।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).