এসো আমার ঘরে

Rabindranath Tagore

এসো আমার ঘরে।
বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে।
স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
মুগ্ধ এ চোখে।

ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে।
দুঃখসুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো।
ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে
বনের আকুল নিশ্বাসে—
এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের ’পরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).