এসেছিলে তবু আস নাইজানায়ে গেলে

Rabindranath Tagore

এসেছিলে তবু আস নাইজানায়ে গেলে
সমুখের পথ দিয়েপলাতকা ছায়া ফেলে।
তোমার সে উদাসীনতাসত্য কিনা জানি না সে,
চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসেবেদনা মেলে।
তখন পাতায় পাতায়বিন্দু বিন্দু ঝরে জল,
শ্যামল বনান্তভূমিকরে ছলোছল্।
তুমি চলে গেছ ধীরে ধীরেসিক্ত সমীরে,
পিছনে নীপবীথিকায় রৌদ্রছায়া যায় খেলে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).