এসেছি গো এসেছি, মন দিতে এসেছি যারে ভালো
এসেছি গো এসেছি, মন দিতে এসেছি যারে ভালো বেসেছি। ফুলদলে ঢাকি মন যাব রাখি চরণে, পাছে কঠিন ধরণী পায়ে বাজে। রেখো রেখো চরণ হৃদি-মাঝে। নাহয় দ’লে যাবে, প্রাণ ব্যথা পাবে— আমি তো ভেসেছি, অকূলে ভেসেছি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).