এমনি ক’রেই যায় যদি দিন যাক না

Rabindranath Tagore

এমনি ক’রেই যায় যদি দিন যাক না।
মন উড়েছে উডুক-না রে মেলে দিয়ে গানের পাখ্‌না।
আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে,
দেহেরবাঁধ টুটেছে—
মাথার ’পরে খুলে গেছেআকাশের ওই সুনীল ঢাক্‌না।
ধরণী আজ মেলেছে তার হৃদয়খানি,
সে যেন রে কাহার বাণী।
কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা।
সে কোন্সুরে সাধা—
বিশ্ব বলে মনের কথা,কাজ প’ড়ে আজ থাকে থাক্‌-না।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).