এলেম নতুন দেশে
এলেম নতুন দেশে— তলায় গেল ভগ্ন তরী, কূলে এলেম ভেসে। অচিন মনের ভাষা শোনাবে অপূর্ব কোন্ আশা, বোনাবে রঙিন সুতোয় দুঃখসুখের জাল, বাজবে প্রাণে নতুন গানের তাল— নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে। নাম-না-জানা প্রিয়া নাম-না-জানা ফুলের মালা নিয়া হিয়ায় দেবে হিয়া। যৌবনেরই নবোচ্ছ্বাসে ফাগুন মাসে বাজবে নূপুর বনের ঘাসে। মাতবে দখিনবায় মঞ্জরিত লবঙ্গলতায়, চঞ্চলিত এলো কেশে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).