এল যে শীতের বেলা বরষ-পরে
এল যে শীতের বেলা বরষ-পরে। এবার ফসল কাটো, লও গো ঘরে। করো ত্বরা, করো ত্বরা,কাজ আছে মাঠ ভরা— দেখিতে দেখিতে দিন আঁধার করে। বাহিরে কাজের পালা হইবে সারা আকাশে উঠিবে যবে সন্ধ্যাতারা— আসন আপন হাতেপেতে রেখো আঙিনাতে যে সাথি আসিবে রাতে তাহারি তরে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).