একলা চলো রে
যদি তোরডাক শুনে কেউ না আসেতবেএকলা চলো রে। একলা চলো,একলা চলো,একলা চলো,একলা চলো রে॥ যদিকেউ কথা না কয়,ওরে ওরে ও অভাগা, যদিসবাই থাকে মুখ ফিরায়েসবাই করে ভয়— তবেপরান খুলে ও তুইমুখ ফুটে তোর মনের কথাএকলা বলো রে॥ যদিসবাই ফিরে যায়,ওরে ওরে ও অভাগা, যদিগহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়— তবেপথের কাঁটা ও তুইরক্তমাখা চরণতলেএকলা দলো রে॥ যদিআলো না ধরে,ওরে ওরে ও অভাগা, যদিঝড়-বাদলে আঁধার রাতেদুয়ার দেয় ঘরে— তবেবজ্রানলে আপনবুকের পাঁজর জ্বালিয়ে নিয়েএকলা জ্বলো রে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).