একলা বসে বাদল-শেষে শুনি কত কী
একলা বসে বাদল-শেষে শুনি কত কী— ‘এবার আমার গেল বেলা’ বলে কেতকী। বৃষ্টি-সারা মেঘ যে তারে ডেকে গেল আকাশপারে, তাই তো সে যে উদাস হল— নইলে যেত কি। ছিল সে যে একটি ধারে বনের কিনারায়, উঠত কেঁপে তড়িৎ-আলোর চকিত ইশারায়। শ্রাবণঘন-অন্ধকারে গন্ধ যেত অভিসারে— সন্ধ্যাতারা আড়াল থেকে খবর পেত কি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).