একিআকুলতা ভুবনে! একিচঞ্চলতা পবন
একিআকুলতা ভুবনে! একিচঞ্চলতা পবন॥ একি মধুরমদির রসরাশি আজি শূন্যতলে চলে ভাসি, ঝরে চন্দ্রকরে একি হাসি, ফুল- গন্ধ লুটে গগনে॥ একি প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে, আজি নিখিল নীলগগনে সুখ- পরশ কোথা হতে লাগে সুখে শিহরে সকল বনরাজি, উঠে মোহনবাঁশরি বাজি, হেরো পূর্ণবিকশিত আজি মম অন্তর সুন্দর স্বপনে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).