একি মায়া,লুকাও কায়াজীর্ণ শীতের সাজে

Rabindranath Tagore

একি মায়া,লুকাও কায়াজীর্ণ শীতের সাজে।
আমারসয় না,সয় না,সয় না প্রাণে, কিছুতে সয় না যে।
কৃপণ হয়ে হে মহারাজ,রইবে কি আজ
আপন ভুবন মাঝে।
বুঝতে নারি বনের বীণাতোমার প্রসাদ পাবে কিনা,
হিমের হাওয়ায় গগন-ভরা ব্যাকুল রোদন বাজে।
কেনমরুর পারে কাটাও বেলা রসের কাণ্ডারী।
লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারী।
রিক্তপাতা শুষ্ক শাখেকোকিল তোমার কই গো ডাকে—
শূন্য সভা, মৌন বাণী, আমরা মরি লাজে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).