একি এ সুন্দর শোভা!কী মুখ হেরি এ!

Rabindranath Tagore

একি এ সুন্দর শোভা!কী মুখ হেরি এ!
আজি মোর ঘরে আইল হৃদয়নাথ,
প্রেম-উৎস উথলিল আজি॥
বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী,
কী ধন তোমারে দিব উপহার।
হৃদয় প্রাণ লহো লহো তুমি, কী বলিব—
যাহা-কিছু আছে মম সকলই লও হে নাথ॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).