এখনো তারে চোখে দেখি নি, শুধু বাঁশি শুনেছি
এখনো তারে চোখে দেখি নি, শুধু বাঁশি শুনেছি— মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি। শুনেছি মূরতি কালো তারে না দেখা ভালো। সখী, বলো আমি জল আনিতে যমুনায় যাব কি। শুধু স্বপনে এসেছিল সে, নয়নকোণে হেসেছিল সে। সে অবধি, সই, ভয়ে ভয়ে রই— আঁখি মেলিতে ভেবে সারা হই। কাননপথে যে খুশি সে যায়, কদমতলে যে খুশি সে চায়— সখী, বলো আমি আঁখি তুলে কারো পানে চাব কি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).