এখনো কেন সময় নাহি হল, নাম-না-জানা অতিথি
এখনো কেন সময় নাহি হল, নাম-না-জানা অতিথি— আঘাত হানিলে না দুয়ারে, কহিলে না ‘দ্বার খোলো’। হাজার লোকের মাঝে রয়েছি একেলা যে— এসো,আমার হঠাৎ-আলো, পরান চমকি তোলো। আঁধার বাধা আমার ঘরে, জানি না কঁদি কাহার তরে। চরণসেবার সাধনা আনো, সকল দেবার বেদনা আনো— নবীন প্রাণের জাগরমন্ত্র কানে কানে বোলো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).