এখনো ঘোর ভাঙে না তোর যে,মেলে না তোর
এখনো ঘোর ভাঙে না তোর যে,মেলে না তোর আঁখি— কাঁটার বনে ফুল ফুটেছে রেজানিস নে তুই তা কি? ওরে অলস,জানিস নে তুই তা কি? জাগো এবার জাগো,বেলা কাটাস না গো॥ কঠিন পথের শেষেকোথায়অগম বিজন দেশে ও সেই বন্ধু আমার একলা আছে গো, দিস্ নে তারে ফাঁকি প্রখর রবির তাপেনাহয়শুষ্ক গগন কঁপে, নাহয়দগ্ধ বালু তপ্ত আঁচলেদিক চারি দিক ঢাকি— পিপাসাতেদিক চারি দিক ঢাকি। মনের মাঝে চাহিদেখ্ রেআনন্দ কি নাহি। পথেপায়ে পায়ে দুখের বাঁশরিবাজবে তোরে ডাকি— মধুর সুরেবাজবে তোরে ডাকি॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).