এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা
এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা। এখনো মরণব্রত জীবনে হল না সাধা। কবে যে দুঃখজ্বালাহবে রে বিজয়মালা, ঝলিবে অরুণরাগে নিশীথরাতের কাঁদা। এখনো নিজেরই ছায়ারচিছে কত যে মায়া। এখনো কেন-যে মিছেচাহিছে কেবলই পিছে, চকিতে বিজলি-আলো চোখেতে লাগালো ধাঁদা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).