এখনআর দেরি নয়, ধব্ গো তোরাহাতে হাতে ধর্
এখনআর দেরি নয়, ধব্ গো তোরাহাতে হাতে ধর্ গো। আজআপন পথে ফিরতে হবেসামনে মিলন-স্বর্গ॥ ওরে ওই উঠেছে শঙ্খ বেজে,খুলল দুয়ার মন্দিরে যে— লগ্ন বয়ে যায় পাছে, ভাই,কোথায় পূজার অর্ঘ্য? এখন যার যা-কিছু আছে ঘরেসাজা পূজার থালার ’পরে, আত্মদানের উৎসধারায়মঙ্গলঘট ভর্ গো। আজ নিতেও হবে, আজদিতেও হবে,দেরি কেন করিস তবে— বাঁচতে যদি হয় বেঁচে নে,মর্তে হয় তো মর্ গো॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).