এখন আমার সময় হল

Rabindranath Tagore

এখন আমার সময় হল,
যাবার দুয়ার খোলো খোলো॥
হল দেখা, হল মেলা,আলোছায়ায় হল খেলা—
স্বপন যে সে ভোলো ভোলো॥
আকাশ ভরে দুরের গানে,
অলখ দেশে হৃদয় টানে।
ওগো সুদূর, ওগো মধুর,পথ বলে দাও পরান বঁধুর—
সব আবরণ তোলো তোলো॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).