একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে রাজার দোহাই দিয়ে এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি— ঘাতক সৈন্যে ডাকি ‘মারো মারো’ ওঠে হাঁকি। গর্জনে মিশে পূজামন্ত্রের স্বর— মানবপুত্র তীব্র ব্যথায় কহেন, হে ঈশ্বর! এ পানপাত্র নিদারুণ বিষে ভরা দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও ত্বরা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).