একদা তুমি, প্রিয়ে, আমারি এ তরুমূলে
একদা তুমি, প্রিয়ে, আমারি এ তরুমূলে বসেছ ফুলসাজে সে কথা যে গেছ ভুলে। সেথা যে বহে নদী নিরবধি সে ভোলে নি, তারি যে স্রোতে আঁকা বাঁকা বাঁকাতব বেণী, তোমারি পদরেখাআছে লেখাতারি কূলে। আজি কি সবই ফাঁকি- সে কথা কি গেছ ভুলে। গেঁথেছ যে রাগিণীএকাকিনী দিনে দিনে আজিও যায় ব্যেপে কেঁপে কেঁপে তৃণে তৃণে। গাঁথিতে যে আঁচলে ছায়াতলে ফুলমালা তাহারি পরশন হরষণ- সুধা-ঢালা ফাগুন আজো যে রে খুঁজে ফেরে চাঁপাফুলে। আজি কি সবই ফাঁকি— সে কথা কি গেছ ভুলে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).