এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন
এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন- বন্দে মাতরম্। আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়, আমরা সহস্র প্রাণ বহিব নির্ভয়— বন্দে মাতরম্। আমরা ডরাইব না ঝটিকা-ঝঞ্ঝায়, অযুত তরঙ্গ বক্ষে সহিব-হেলায়। টুটে তো টুটুক এই নশ্বর জীবন, তবু না ছিঁড়িবে কভু এ দৃঢ় বন্ধন— বন্দে মাতরম্।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).