এক হাতে ওর কৃপাণ আছে, আর-এক হাতে হার
এক হাতে ওর কৃপাণ আছে, আর-এক হাতে হার। ও যেভেঙেছে তোর দ্বার॥ আসে নি ও ভিক্ষা নিতে,না না না—লড়াই করে নেবে জিতে পরানটি তোমার॥ মরণেরই পথ দিয়ে ওই আসছে জীবন-মাঝে, ও যে আসছে বীরের সাজে। আধেক নিয়ে ফিরবে না রে, না না না—যা আছে সব একেবারে করবে অধিকার॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).