এইমৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে

Rabindranath Tagore

এইমৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে
তোর আমায় ব’লে দে ভাই, ব’লে দে রে।
ফুলের গোপনপরান-মাঝে নীরব সুরে বাঁশি বাজে—
ওদের সেই সুরেতে কেমনে মন হয়েছে রে।
যে মধুটি লুকিয়ে আছে, দেয় না ধরা কারো কাছে,
সেই মধুতে কেমনে মন ভরেছে রে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).