এইমলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার
এইমলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার— আমার এইমলিন অহঙ্কার॥ দিনের কাজে ধুলা লাগিঅনেক দাগে হল দাগি, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমার এইমলিন অহঙ্কার॥ এখন তো কাজ সাঙ্গ হল দিনের অবসানে— হল রে তাঁর আসার সময়, আশা এল প্রাণে। স্নান ক’রে আয় এখন তবেপ্রেমের বসন পরতে হবে, সন্ধ্যাবনে কুসুম তুলে গাঁথতে হবে হার। ওরে আয়, সময় নেই যে আর॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).