এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ

Rabindranath Tagore

এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ,
এই-যে পাতায় আলো নাচে সোনার বরন॥

এই-যে মধুর আলসভরেমেঘ ভেসে যায় আকাশ’পরে,
এই-যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ॥
প্রভাত-আলোর ধারায় আমার নয়ন ভেসেছে।
এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে।
তোমারি মুখ ওই নুয়েছে,মুখে আমার চোখ থুয়েছে,
আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).