এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা
এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা— এইখানেতে আঁধার-আলোয় স্বপন-মাঝে চরা॥ এরই গোপন হৃদয়-’পরে ব্যথার স্বর্গ বিরাজ করে দুঃখে-আলো-করা॥ বিরহী তোর সেইখানে যে একলা বসে থাকে— হৃদয় তাহার ক্ষণে ক্ষণে নামটি তোমার ডাকে। দুঃখে যখন মিলন হবেআনন্দলোক মিলবে তবে সুধায়-সুধায়-ভরা॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).