এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা
এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা। ভরা হল-কে নিবি কে নিবি গো, গাঁথিবি বরণমালা। চম্পা চামেলি সেঁউতি বেলি দেখে যা সাজি আজি রেখেছি মেলি— নবমালতীগন্ধ-ঢালা। বনের মাধুরী হরণ করো তরুণ আপন দেহে। নববধু, মিলনশুভলগন-রাত্রে লও গো বাসরগেহে— উপবনের সৌরভভাষা, বসতৃষিত মধুপের আশা। রাত্রিজাগর রজনীগন্ধা— করবী রূপসীর অলকানন্দা— গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া রচিবে মিলনের পালা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).