এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা যূথীবনের গন্ধে ভরা
এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা যূথীবনের গন্ধে ভরা। কোন্ ভোলা দিনের বিরহিণী, যেন তারে চিনি চিনি— ঘন বনের কোণে কোণে ফেরে ছায়ার-ঘোমটা-পরা। কেন বিজন বাটের পানে তাকিয়ে আছি কে তা জানে। হঠাৎ কখন অজানা সে আসবে আমার দ্বারের পাশে, বাদল-সাঁঝের আঁধার-মাঝে গান গাবে প্রাণ-পাগল-করা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).