এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর!

Rabindranath Tagore

এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর!
পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তরসুন্দর হে সুন্দর॥
আলোকে মোর চক্ষুদুটিমুগ্ধ হয়ে উঠল ফুটি,
হৃদ্‌গগনে পবন হল সৌরভেতে মন্থরসুন্দর হে সুন্দর॥
এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত,
এই তোমারি মিলনসুধা রইল প্রাণে সঞ্চিত।
তোমার মাঝে এমনি ক’রেনবীন করি লও যে মোরে
এই জনমে ঘটালে মোর জন্ম-জনমান্তরসুন্দর হে সুন্দর॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).