এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই
এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি ক’রে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো॥ আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো॥ যখন থাকে অচেতনে এ চিত্ত আমার আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার। অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন ক’রে আমার যত কালো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).