এই আসা-যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি

Rabindranath Tagore

এই আসা-যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি।
কেউ বা আসে এ পারে, কেউপারের ঘাটে দেয় রে পাড়ি॥
পথিকেরা বাঁশি ভ’রেযে সুর আনে সঙ্গে ক’রে
তাই যে আমার দিবানিশিসকল পরান লয় রে কাড়ি॥
কার কথা যে জানায় তারা জানি নে তা,
হেথা হতে কী নিয়ে বা যায় রে সেথা।
সুরের সাথে মিশিয়ে বাণীদুই পারের এই কানাকানি,
তাই শুনে যে উদাস হিয়া চায় রে যেতে বাসা ছাড়ি॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).