এবেলা ডাক পড়েছে কোন্‌খানে

Rabindranath Tagore

এবেলা ডাক পড়েছে কোন্‌খানে
ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে।
সেখানেস্তব্ধ বীণার তারে তারে সুরের খেলা ডুব সাঁতারে—

সেখানে চোখ মেলে যার পাই নে দেখা
তাহারে মন জানে গো মন জানে।
এ বেলা মন যেতে চায় কোন্‌খানে
নিরালায় লুপ্ত পথের সন্ধানে।
সেখানেমিলনদিনের ভোলা হাসি লুকিয়ে বাজায় করুণ-বাঁশি,
সেখানেযে কথাটি হয় নি বলাসে কথারয় কানে গো রয় কানে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).