এবারউজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল

Rabindranath Tagore

এবারউজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল।
ফিরে চাও, ফিরে চাও, ফিরে চাও ওগো চঞ্চল।
চৈত্ররাতের বেলায় নাহয় এক প্রহরের খেলায়
আমার স্বপনস্বরূপিণী প্রাণে দাও পেতে অঞ্চল।
যদি এই ছিল গো মনে,
যদি পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে,
তবেভাঙা খেলার ঘরে, নাহয় দাঁড়াও ক্ষণেক-তরে—
সেথা ধুলায় ধুলায় ছড়াও হেলায় ছিন্ন ফুলের দল।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).