এবাররঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে

Rabindranath Tagore

এবাররঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে।
আমারসকল বাণী হল মগন সাঁঝের রঙে॥

মনে লাগে দিনের পরেপথিক এবার আসবে ঘরে,
আমারপূর্ণ হবে পুণ্য লগন সাঁঝের রঙে॥
অস্তাচলের সাগরকূলের এই বাতাসে
ক্ষণে ক্ষণে চক্ষে আমার তন্দ্রা আসে।
সন্ধ্যাযূথীর গন্ধভারেপান্থ যখন আসবে দ্বারে
আমারআপনি হবে নিদ্রাভগন সাঁঝের রঙে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).