এবারঅবগুণ্ঠন খোলো

Rabindranath Tagore

এবারঅবগুণ্ঠন খোলো।
গহন মেঘমায়ায়বিজন বনছায়ায়
তোমারআলসে অবলুণ্ঠন সারা হল।
শিউলিসুরভি রাতেবিকশিত জ্যোৎস্নাতে
মৃদু মর্মরগানেতবমর্মের বাণী বোলো।
বিষাদ-অশ্রুজলেমিলুক শরমহাসি—
মালতীবিতানতলেবাজুক বঁধুর বাঁশি।
শিশিরসিক্ত বায়েবিজড়িত আলোছায়ে
বিরহ-মিলনে-গাঁথানবপ্রণয়দোলায় দোলো।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).