এবারনীরব করে দাও হে তোমার মুখর কবিরে

Rabindranath Tagore

এবারনীরব করে দাও হে তোমার মুখর কবিরে।
তারহৃদয়বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে॥
নিশীথরাতের নিবিড় সুরেবাঁশিতে তান দাও হে পূরে,
যে তান দিয়ে অবাক্ কর গ্রহশশীরে॥

যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে
গানের টানে মিলুক এসে তোমার চরণে।
বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি—
একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).