এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী

Rabindranath Tagore

এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী—
তীরে ব’সে যায় যে বেলা, মরি গো মরি।
ফুল-ফোটানো সারা ক’রে বসন্ত যে গেল সরে,
নিয়ে ঝরা ফুলের ডালা বলো কী করি।
অল উঠেছে ছল্‌ছলিয়ে, ঢেউ উঠেছে দুলে,
মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে।
শূন্যমনে কোথায় তাকাস।
ওরে, সকল বাতাস সকল আকাশ
আজি ওই পারের ওই বাঁশির সুরে উঠে শিহরি।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).