এবার তো যৌবনের কাছে মেনেছ হার মেনেছ?
এবার তো যৌবনের কাছে মেনেছ হার মেনেছ? ‘মেনেছি’। আপন-মাঝে নূতনকে আজ জেনেছ? ‘জেনেছি’। আবরণকে বরণ ক’রে ছিলে কাহার জীর্ণ ঘরে? আপনাকে আজ বাহির করে এনেছ? ‘এনেছি'। এবার আপন প্রাণের কাছে মেনেছ হার মেনেছ? ‘মেনেছি’। মরণ-মাঝে অমৃতকে জেনেছ? ‘জেনেছি’। লুকিয়ে তোমার অমরপুরী ধুলা-অসুর করে চুরি, তাহারে আজ মরণ-আঘাত হেনেছ? ‘হেনেছি’।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).